ছবি: নজরবিডি.কম[/caption]
প্রতিদিন এই রাস্তাগুলো ব্যবহার করে আইডিয়াল স্কুল,গোপিনাথপুর কোয়ালিটি স্কুল এবং মুকসুদপুর কলেজের শতশত শিক্ষার্থী যাতায়াত করে থাকে। কিন্তু রাস্তার খারাপ অবস্থার কারণে তারা নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে ব্যর্থ হচ্ছে। কেউ হাঁটতে গিয়ে পড়ছে, কেউ আবার ভ্যানে উঠতে গিয়ে বিপদে পড়ছে। এই অবস্থায় অভিভাবকরাও সন্তানদের নিরাপত্তা নিয়ে ভীষণভাবে উদ্বিগ্ন।
[caption id="attachment_12683" align="aligncenter" width="300"]
ছবি: নজরবিডি.কম[/caption]
এখানেই শেষ নয়, রাস্তার দুরবস্থার কারণে এম্বুলেন্স কিংবা অন্যান্য জরুরি সেবার যানবাহন চলাচল পুরোপুরি বাধাগ্রস্ত হয়েছে। অসুস্থ রোগী পরিবহন কিংবা জরুরি মুহূর্তে কাউকে হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে অনেকেই বিকল্প, দীর্ঘ এবং ঝুঁকিপূর্ণ পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বহুদিন ধরে রাস্তার এই ভগ্নদশা চলমান থাকলেও আজ পর্যন্ত কোনো ধরনের সংস্কার বা মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। তারা অভিযোগ করেন, প্রশাসনের দৃষ্টি এড়িয়ে চলছে এলাকাবাসীর এই ভোগান্তি।
স্থানীয়দের দাবি, দ্রুত এই রাস্তা সংস্কারের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থী, রোগী ও সাধারণ জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে পৌর প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপ এখন সময়ের দাবি। 
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৫

আপনার মতামত লিখুন