সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানা পুলিশের একটি দল পাতিরা বালুর মাঠের পাশে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে বস্তাভর্তি ২৫ লিটার বাংলা চোলাই মদ জব্দ করা হয়।
গ্রেফতার হওয়া দু’জন হলেন পাতিরা মসজিদ পাড়ার সাকিব বাবু ওরফে কানা বাবু এবং ডুমনীর সাহাজ উদ্দীনের ছেলে সাব্বির মিয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও ভাঙারির আড়ালে চোলাই মদের ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে সীমানা প্রাচীর ভেঙে রড চুরিসহ একাধিক অভিযোগ রয়েছে।
খিলক্ষেত থানার তদন্ত কর্মকর্তা মো. আশিকুর দেওয়ান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং ০৯।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৫

আপনার মতামত লিখুন