ডেইলি অবজারভার পত্রিকার তেরখাদা উপজেলা প্রতিনিধি এ.জি.এম. বাছিতুল হাবিব প্রিন্স (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার, ১৬ জুলাই ২০২৫, সকাল ৮টায় খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাদ আসর তেরখাদা সরকারি ইখড়ী কাটেংগা ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি এক মেয়ে, স্ত্রী এবং বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ডেইলি অবজারভার পত্রিকার খুলনা জেলা প্রতিনিধি সৈকত মো. সোহাগ, ডুমুরিয়া প্রতিনিধি শেখ মাহতাব হোসেন, ফুলতলা প্রতিনিধি এস এম মোস্তাফিজুর রহমান, বটিয়াঘাটা প্রতিনিধি আব্দুল হামিদ, রূপসা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, দাকোপ প্রতিনিধি জহিরুল ইসলাম সোহাগ, পাইকগাছা প্রতিনিধি আলাউদ্দিন সোহাগ এবং কয়রা প্রতিনিধি মনিরুজ্জামান মনু।
সাংবাদিক অঙ্গনে এ মৃত্যু এক অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন সহকর্মীরা।
আপনার মতামত লিখুন