কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চল, কারিতাস জার্মানি এবং বিএমজেড-এর আর্থিক সহায়তায় ডিআরআর সিসিএ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। সভায় জলবায়ু পরিবর্তনের ফলে উদ্বাস্তু হয়ে পড়া জনগোষ্ঠীর সমস্যা চিহ্নিতকরণ এবং তা সমাধানে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের সচিব মো. সিরাজুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন এসডিএনসি সভাপতি এম. এ রব, কারিতাস খুলনা অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এডভোকেসি কো-অর্ডিনেটর কাকলী হালদার, মাঠ কর্মকর্তা শিপলু মন্ডল এবং দৈনিক অবজারভার খুলনার প্রতিবেদক সৈকত মো. সোহাগ।
সভায় অংশগ্রহণকারীরা জলবায়ু অভিবাসীদের জীবনমান উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে টেকসই সমাধান খুঁজে বের করার বিষয়ে একমত পোষণ করেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৫

আপনার মতামত লিখুন