নজর বিডি

ডুমুরিয়ায় রেবেকা ধর্ষণ ও হত্যা: খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন

ডুমুরিয়ায় রেবেকা ধর্ষণ ও হত্যা: খুনি প্রদ্যুৎকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কোমলপুর গ্রামে দরিদ্র ও অসহায় নারী রেবেকা বেগমকে (৩৭) ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত বান্দা গ্রামের প্রদ্যুৎ বিশ্বাসকে এখনও গ্রেপ্তার না করায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় জনতা।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে কোমলপুর ও গুটুদিয়ার সংযোগস্থল গাজীর মোড়ে এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন মোঃ শহিদুল ইসলাম মোড়ল।
বক্তারা বলেন, রেবেকাকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে, পরে ঘটনা ধামাচাপা দিতে তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়। গত ২২ জুন প্রদ্যুৎ বিশ্বাসের মায়ের মাছের ঘের থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বোন পারুল বেগম বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেন।

তবে এক মাস পেরিয়ে গেলেও একমাত্র অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করতে না পারায় স্থানীয়রা চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে প্রদ্যুৎকে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি (ফাঁসি) দাবি করেন।

সমাবেশে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, যাদের মধ্যে উপস্থিত ছিলেন—

  • গুটুদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিমাংশু বিশ্বাস

  • জামায়াতে ইসলামীর গুটুদিয়া ইউনিয়ন

    • খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিক্ষক নিত্যনন্দন মন্ডল

    • ‘নিজেরা করি’ খুলনা বিভাগের সভাপতি পবিত্র চন্দ্র সরকার

    • রেবেকা হত্যা তদন্ত কমিটির সদস্য সচিব মোশাররফ হোসেন মোনায়েম

    • বিএনপি নেতা পরিতোষ বালা, জিয়াউর রহমান জীবন, মাষ্টার শফিকুল ইসলাম

    • ইউপি সদস্য পিতিষ, রঞ্জন বালা, লোকেশ কবিরাজ, রিংকু প্রমুখ।

    সমাবেশ শেষে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
    ভূমিহীন সংগঠন ও ‘নিজেরা করি’ সংগঠনের সদস্যরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা মাহবুবুর রহমান পিকুল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডুমুরিয়ায় রেবেকা ধর্ষণ ও হত্যা: খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত