ঢাকা, ২৫ জুলাই ২০২৫:
“জামায়াত নেতাদের বেগম পাড়া কিংবা পিসি পাড়া নেই,”—এমন মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াতের কোনো নেতা কখনোই দেশ ছেড়ে পালিয়ে যায়নি, যাবেও না। যারা জনগণকে ভালোবাসে না, তারাই বিদেশে দ্বিতীয় ঠিকানা বানিয়েছে।”
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “দেশের সংকটে যখন জনগণের পাশে দাঁড়ানো দরকার ছিল, তখন জামায়াতের নেতারা বিদেশ থেকে দেশে ফিরে এসেছেন। আর এই জনকল্যাণমূলক ভূমিকাই জামায়াত নেতাদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার করেছে—তাদের বিচারিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।”
ডা. শফিক বলেন, “জামায়াত ৫৪ বছরে একবারও জনগণের সঙ্গে অবিচার করেনি, কারো ওপর জুলুম করেনি। জামায়াতের নেতাকর্মীরা কখনো চাঁদাবাজি, সন্ত্রাস বা লুটপাটে জড়িত নয় এবং ভবিষ্যতেও হবে না। জামায়াত দলকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে, দেশকেও নিয়ন্ত্রণ করতে পারবে ইনশাআল্লাহ। যারা নিজেদের দলই সামলাতে পারে না, তারা দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষা করবে কীভাবে?”
তিনি আরও বলেন, “ইসলাম পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে দুর্নীতিবাজ, ধর্ষক, সন্ত্রাসী, খুনি, মাদক ব্যবসায়ীদের ভয় আছে—তাই তারা অপপ্রচার চালায়। কিন্তু ইসলাম নারী-পুরুষ সকলের অধিকার নিশ্চিত করে। ইসলামী রাষ্ট্রে নারীরা হাসপাতালে যাবে, বাজারে যাবে—প্রয়োজনীয় সব কাজই করতে পারবে। রাষ্ট্র ধর্ম বা লিঙ্গের ভিত্তিতে বৈষম্য করতে পারে না।”
সম্মেলনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, “জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। আমাদের রাজনৈতিক অগ্রযাত্রা কোনো ষড়যন্ত্রে থেমে যায়নি, যাবেও না। একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণরাষ্ট্র নির্মাণে জামায়াতের নেতৃত্বে জনগণকে এগিয়ে আসতে হবে।”
সম্মেলনে আরও বক্তব্য রাখেন দলটির সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার; সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান; প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক এডভোকেট মতিউর রহমান আকন্দ।
দারসুল কুরআন পেশ করেন মাওলানা এটিএম মা'ছুম।
পরিচালনায় ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ মোবারক হোসেন, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, আব্দুস সবুর ফকির, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন, ড. আব্দুল মান্নান, মো. শামছুর রহমান এবং মহানগরী শাখার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৫

আপনার মতামত লিখুন