শুক্রবার (২৫ জুলাই) বাদ জুমা ইয়ানুর জামে মসজিদের আয়োজনে স্থানীয় মুসল্লি, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ দোয়া মাহফিলে অংশ নেন। এতে নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন ইয়ানুর জামে মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন ফরাজী ও মসজিদের সভাপতি হাজী আব্দুর রাজ্জাক। বক্তব্যে তারা বলেন, “উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনা শুধুই একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতি নয়, এটি গোটা জাতির হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করেছে।”
https://youtu.be/3fPC0c1st8gতারা নিহতদের জান্নাতবাসী হওয়া এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। একইসঙ্গে সরকারের প্রতি ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
বিপ্লব সরদার, কার্যকরী সভাপতি
সার্জেন্ট হাজী আব্দুর রউফ, সেক্রেটারি
মোঃ জামাল উদ্দিন, কোষাধ্যক্ষ
মোঃ শাহজালাল, সহ-সাধারণ সম্পাদক
সানাউল্লা সরকার, সাংগঠনিক সম্পাদক
হযরত মাওলানা শিহাব উদ্দিন, প্রতিষ্ঠাতা, ফজলুল উলুম মাদ্রাসা
মোহাম্মদ শাহিন আহমেদ, কোষাধ্যক্ষ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপি, ধামসোনা ইউনিয়ন
এছাড়াও এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শোকাহত পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৫

আপনার মতামত লিখুন