নজর বিডি
প্রকাশ : বুধবার, ৩০ জুলাই ২০২৫

গোপালগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

“জুলাই পুনর্জাগন–২০২৫” উদযাপন উপলক্ষে ২৯ শে জুলাই, ২০২৫ (মঙ্গলবার) গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি। গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে গোপালগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প এবং রক্তদান কর্মসূচি।       মঙ্গলবার সকাল ১০টায় এই কর্মসূচির উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অঃ দাঃ) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক (অঃ দাঃ) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক) মোঃ গোলাম কবির এবং গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওহিদ আলম লস্কার। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ মহব্বত আলী, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফারুক, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম এবং গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রাফিক শরীফ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক পবিত্র কুমার পোদ্দার, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় ও শাহরিয়ার আহমেদ, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ দিবাকর বিশ্বাস এবং গোপালগঞ্জ রেড ক্রিসেন্টের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা। মেডিকেল ক্যাম্পে সার্জারি, মেডিসিন ও গাইনী বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আগত রোগীদের সেবা প্রদান করেন। রোগীদের ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ধারণ ও ওজন মাপাসহ প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। স্বাস্থ্যসেবা ও সামাজিক দায়িত্ববোধের সমন্বয়ে আয়োজিত এ কর্মসূচি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। আয়োজক কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গোপালগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত