নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

মুকসুদপুরে ২০০ হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে শুকনা খাবার বিতরণ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ২০০ হতদরিদ্র ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। ৩১ জুলাই (বুধবার) সকালে উপজেলা মিলনায়তনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।         এই মানবিক সহায়তা কর্মসূচিটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় পরিচালিত হয়। এ কর্মসূচির মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারগুলোকে স্বল্পমেয়াদী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিম আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার সহ অন্যান্য কর্মকর্তার,এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। তাঁরা প্রত্যক্ষভাবে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেন এবং উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিটি পরিবারের মাঝে প্রায় ১৫ কেজি শুকনা খাবার দেওয়া হয়, যার বাজারমূল্য আনুমানিক ২,৫০০ টাকা। বিতরণকৃত শুকনা খাবারের মধ্যে ছিল চাল, ডাল, চিড়া, চিনি, লবণ, মোমবাতি ও খাওয়ার উপযোগী অন্যান্য দ্রব্যাদি। মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সহায়তা কর্মসূচির মাধ্যমে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠী কিছুটা হলেও স্বস্তি লাভ করেছে। প্রশাসন জানায়, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে যাতে প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষগুলো প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মুকসুদপুরে ২০০ হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে শুকনা খাবার বিতরণ

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৫

featured Image
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ২০০ হতদরিদ্র ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। ৩১ জুলাই (বুধবার) সকালে উপজেলা মিলনায়তনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।         এই মানবিক সহায়তা কর্মসূচিটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় পরিচালিত হয়। এ কর্মসূচির মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারগুলোকে স্বল্পমেয়াদী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিম আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার সহ অন্যান্য কর্মকর্তার,এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। তাঁরা প্রত্যক্ষভাবে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেন এবং উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিটি পরিবারের মাঝে প্রায় ১৫ কেজি শুকনা খাবার দেওয়া হয়, যার বাজারমূল্য আনুমানিক ২,৫০০ টাকা। বিতরণকৃত শুকনা খাবারের মধ্যে ছিল চাল, ডাল, চিড়া, চিনি, লবণ, মোমবাতি ও খাওয়ার উপযোগী অন্যান্য দ্রব্যাদি। মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সহায়তা কর্মসূচির মাধ্যমে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠী কিছুটা হলেও স্বস্তি লাভ করেছে। প্রশাসন জানায়, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে যাতে প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষগুলো প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত