‘জুলাই গণঅভ্যুত্থান মাসব্যাপী কর্মসূচি’ উপলক্ষে আয়োজিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সমাবেশ শেষে সড়কে পড়ে থাকা ব্যানার, ফেস্টুন ও বর্জ্য অপসারণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ঢাকা উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান।
শুক্রবার রাতে আজিমপুর ক্রিসেন্ট হাসপাতালের সামনের সড়কে কর্মসূচি শেষে পড়ে থাকা ময়লা পরিষ্কারে নিজেই উদ্যোগ নেন মোস্তফা জামান। তার দেখাদেখি সঙ্গে থাকা নেতাকর্মীরাও অংশ নেন এই পরিচ্ছন্নতা কার্যক্রমে। অল্প সময়েই সড়কের ময়লা-আবর্জনা সরিয়ে জনসাধারণের চলাচলের জন্য পথ উন্মুক্ত করে দেওয়া হয়। এসময় ট্রাফিক পুলিশের সহায়তায় মঞ্চও অপসারণ করা হয়।
প্রায় ৫০ হাজার লোকের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোস্তফা জামান।
পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পর্কে মোস্তফা জামান বলেন, “আমরা চাই না আমাদের কোনো কর্মসূচি জনদুর্ভোগ তৈরি করুক। তাই সমাবেশ শেষ হতেই সড়ক পরিষ্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করেছি। সিটি কর্পোরেশনের সহায়তায় আমাদের নেতাকর্মীরা পরিচ্ছন্নতায় অংশ নেয়। আমি নিজেও সড়ক পরিষ্কারে হাত লাগিয়েছি। এখন কোনো বর্জ্য নেই, মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারছে।”
তিনি আরও বলেন, “সময় বদলেছে, রাজনীতির ধারা পরিবর্তন হচ্ছে। মানুষ এখন সচেতন, তাই আমাদেরও সচেতন থাকতে হবে। আমাদের কারণে যেন কেউ কষ্ট না পায়, সে বিষয়টি মাথায় রেখেই আমরা কাজ করছি।”

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন