মুকসুদপুর, গোপালগঞ্জ |
মুকসুদপুর উপজেলার বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ আগস্ট) বিদ্যালয়ের অধ্যক্ষের কার্যালয়ে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিশির কুমার মণ্ডল।
https://www.youtube.com/watch?v=N2lf1TRAY70সভায় পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, বিদ্যালয় ক্যাম্পাসের পরিস্কার-পরিচ্ছন্নতা, পরীক্ষার সময়সূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম জোরদারকরণ, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ বিকাশে বিশেষ গুরুত্ব প্রদান এবং অভিভাবকদের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপনের ওপর জোর দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম বলেন,
“এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা পরিবেশ ও সার্বিক মানোন্নয়নে আমরা সবাই মিলে একসাথে কাজ করব। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষক, অভিভাবক ও সমাজের সকলে একযোগে এগিয়ে এলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব।”
সভা শেষে উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন