শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় অবৈধভাবে মাটি ভরাটের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। গতকাল রবিবার (৩ আগস্ট ২০২৫) রাত ১১টার দিকে উপজেলার দামলা ফুলকুচি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল। তিনি জানান, এলাকাটি অবৈধভাবে ড্রাম ট্রাক দিয়ে মাটি ভরাট করা হচ্ছিল—যা পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থার জন্য হুমকি।
অভিযানে ঘটনাস্থল থেকে ৫টি বালু ও মাটিভর্তি ড্রাম ট্রাক আটক করা হয়। ট্রাকগুলোর প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোট ৫টি মামলা করা হয়। এর মধ্যে দুইজনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং বাকিদের মোট ১৫,২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) বলেন,
“জনস্বার্থে অবৈধ মাটি ও বালু ভরাটের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”
প্রশাসনের এমন পদক্ষেপে স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন