আশুলিয়া প্রতিনিধি:
জুলাই মাসব্যাপী গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার আশুলিয়ায় বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকা থেকে শুরু হয়ে র্যালিটি গণস্বাস্থ্য হাসপাতালের সামনে এসে শেষ হয়। র্যালিতে বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। স্লোগানে মুখর ছিল পুরো মহাসড়ক।
https://www.youtube.com/watch?v=dS9cx3qbaqYএই কর্মসূচির নেতৃত্ব দেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি কর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখার আহ্বান জানান।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন