খুলনার ডুমুরিয়ায় অবৈধভাবে সরকারি রাসায়নিক সার মজুদ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪৮৩ বস্তা সার জব্দ করা হয়।
রোববার সকাল ১১টায় উপজেলার চুকনগর বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রিতৃম কুমার চক্রবর্তীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে যতিন-কাশেম রোডের খুচরা সার বিক্রেতা জাহিদুল ইসলাম সোহাগকে ১০ হাজার টাকা জরিমানা ও ৩৭৪ বস্তা সার জব্দ করা হয়। সাতক্ষীরা রোডের খুচরা ব্যবসায়ী সুকর্ন ঘোষের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা এবং ১০৯ বস্তা সার জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) জানান, বিএডিসির সার বিক্রি অবৈধ নয়, তবে বৈধ কাগজপত্র ও ক্রয় রশিদ থাকতে হবে। কাগজপত্র দেখাতে না পারায় জরিমানা করা হয়েছে।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমীন, আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, চুকনগর বাজার বণিক সমিতির সভাপতি শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন এবং ডুমুরিয়া থানা পুলিশের এসআই আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন