দিনাজপুর, ১১ আগস্ট ২০২৫:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬)। সোমবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাদাকাত আলী খান বলেন, “একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য এক গুরুতর হুমকি।” তিনি উল্লেখ করেন, দেশে এখনো সাগর-রুনি হত্যার বিচার হয়নি এবং এখন পর্যন্ত ৮৭ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন।

সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনগত সুরক্ষা ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
মানববন্ধনে আরও বক্তব্য দেন সহ-সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার মো. ফারুক হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক একরামুল হক আবির, জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপম, দৈনিক উত্তরার চিফ রিপোর্টার আব্দুস সালাম, চ্যানেল আইয়ের শাহ আলম শাহী, নাগরিক টিভির মো. আবুল কাশেম, দৈনিক আজকের পত্রিকার আনিসুল হক জুয়েল, দৈনিক কালের কণ্ঠের এমদাদুল হক মিলনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক মানবজমিনের দিনাজপুর জেলা প্রতিনিধি মো. এটিএম কামরুজ্জামান।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন