ঢাকা, ১০ আগস্ট ২০২৫:
রাজধানীর খিলক্ষেতে অটোরিকশা চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে সেনাবাহিনীর পরিচালিত সাঁড়াশি অভিযানে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন—সাইদুল ইসলাম ওরফে সমাজ (৪৮), মো. সাইফুল ইসলাম (৫৮) ও কাঞ্চন খান (৫৫)। তাদের কাছ থেকে চাঁদার ২৩ হাজার ৪০০ টাকা এবং চাঁদা আদায়ের বিস্তারিত তালিকা উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা যে তালিকা দিয়েছে, তাতে অন্তত ১৭ জন স্থানীয় রাজনৈতিক নেতা ও কর্মীর নাম রয়েছে। এর মধ্যে খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক ফজলুর জন্য ১০ হাজার টাকা, বিএনপি কর্মী মারফতের জন্য ১০ হাজার টাকা, যুগ্ম আহ্বায়ক সিএম আনোয়ারের জন্য ৫ হাজার টাকা, থানা সেক্রেটারি স্বপনের নামে ১০ হাজার টাকা এবং বিএনপি কর্মী আক্তারের জন্য ৫ হাজার টাকা বরাদ্দ ছিল বলে উল্লেখ রয়েছে।
গ্রেপ্তারের পর আসামিদের খিলক্ষেত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা ও চাঁদাবাজি দমনে অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন