শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা:
খুলনার ডুমুরিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাস থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের ‘আইস’ মাদক উদ্ধার এবং দুই জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া বাস স্ট্যান্ডে ঢাকা গামী ঢাকা-মেট্রো-ব-১৫-৩১৬৩ নম্বর বাস তল্লাশি চালানো হয়। বাসের ভিতরে থাকা কাগজের বিস্কিটের কার্টুনের মধ্যে ২ কেজি ‘আইস’ মাদক পাওয়া যায়, যা বড় ও ছোট মোট সাতটি প্যাকেটে বিভক্ত ছিল।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার দেবহাটা থানার মৃত রমজান শেখের ছেলে বিল্লাল শেখ (৪০) এবং কালিগঞ্জ থানার মৃত কালিপদ অধিকারীর ছেলে সুকুমার অধিকারী (৩৫)। মাদক বহনের অভিযোগে বাসটি জব্দ করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, ‘আইস’ মাদক দেখতে সাগুর মতো এবং এর বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। মাদক পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত তথ্য জানানো হবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন