নজর বিডি
প্রকাশ : বুধবার, ১৩ আগস্ট ২০২৫

বাড়ৈখালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিতে যুবদল নেতা বাবুল খন্দকার

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য হয়েছেন বাড়ৈখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ বাবুল খন্দকার।

গত ১১ আগস্ট ২০২৫ তারিখে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি বিধিমালা অনুযায়ী আগামী ছয় মাসের জন্য ৩ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত হয়। এতে নিশাত শহীদ চৌধুরীকে সভাপতি, সাধারণ শিক্ষক সদস্য হিসেবে শামসুন নাহার এবং অভিভাবক সদস্য হিসেবে বাবুল খন্দকারকে অন্তর্ভুক্ত করা হয়।

এডহক কমিটি বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা, গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির মতো ক্ষমতা প্রয়োগ, ছয় মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠনের পদক্ষেপ গ্রহণ, আর্থিক ও প্রশাসনিক কার্যাবলী তত্ত্বাবধান এবং উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নসহ বিভিন্ন দায়িত্ব পালন করবে।

এ বিষয়ে যুবদল নেতা বাবুল খন্দকার বলেন, “আমাকে অভিভাবক প্রতিনিধি করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাবো।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বাড়ৈখালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিতে যুবদল নেতা বাবুল খন্দকার

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৫

featured Image

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য হয়েছেন বাড়ৈখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ বাবুল খন্দকার।

গত ১১ আগস্ট ২০২৫ তারিখে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি বিধিমালা অনুযায়ী আগামী ছয় মাসের জন্য ৩ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত হয়। এতে নিশাত শহীদ চৌধুরীকে সভাপতি, সাধারণ শিক্ষক সদস্য হিসেবে শামসুন নাহার এবং অভিভাবক সদস্য হিসেবে বাবুল খন্দকারকে অন্তর্ভুক্ত করা হয়।

এডহক কমিটি বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা, গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির মতো ক্ষমতা প্রয়োগ, ছয় মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠনের পদক্ষেপ গ্রহণ, আর্থিক ও প্রশাসনিক কার্যাবলী তত্ত্বাবধান এবং উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নসহ বিভিন্ন দায়িত্ব পালন করবে।

এ বিষয়ে যুবদল নেতা বাবুল খন্দকার বলেন, “আমাকে অভিভাবক প্রতিনিধি করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাবো।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত