আশুলিয়ার ঘোষবাগ এলাকায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে আশুলিয়ায় নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ, কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।
নাসা গ্রুপের শ্রমিকদের আন্দোলনের মুখে বেশ কয়েকটি কারখানায় এ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।
বৃহস্পতিবার সকালে বকেয়া বেতন পরিশোধের দাবিতে নাসা গার্মেন্টসের সামনে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে সেখান থেকে সরে গিয়ে আশপাশের অন্যান্য কারখানায় ঢিল ছুড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে জান-মালের নিরাপত্তার জন্য মালিকপক্ষ বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করে।
বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেন, মালিকপক্ষ কাজ না থাকার অজুহাতে বেতন প্রদানের সময় সাধারণ ছুটি ঘোষণা করে শ্রমিকদের ঘুরিয়ে ফিরিয়ে পাঠাচ্ছে। পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী আজ বেতন পরিশোধের কথা থাকলেও কর্তৃপক্ষ কারখানা খোলেনি, তাই বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন