আশুলিয়া (সাভার), ১৫ আগস্ট:
দেশের পোশাক শিল্পসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ভুয়া তথ্য বিদেশে পাচার এবং ছাত্র-শ্রমিক-জনতা হত্যা মামলার আসামিদের পুনর্বাসনের অভিযোগে আমিরুল হক আমিনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কয়েকটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা।
শুক্রবার বিকেল ৫টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রি-মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অন্তত ২০০-এর বেশি শ্রমিক অংশ নেন।
শ্রমিকরা অভিযোগ করেন, আমিরুল হক আমিন বিদেশি ক্রেতাদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করে দেশের শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করছেন। এতে বিদেশি ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন, যা অব্যাহত থাকলে প্রায় ৫০ লাখ শ্রমিক বেকার হয়ে পড়বে এবং দুই কোটি মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়বে। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে আমিরুল হক আমিনকে আইনের আওতায় আনার দাবি জানান।
https://youtu.be/F20yNuALnS0মানববন্ধনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ বলেন, “আমিরুল হক আমিন শিল্প ধ্বংসের পাঁয়তারা করছেন। তিনি শিল্পের তথ্য বিদেশে পাচার করে খাতকে বিপদের মুখে ফেলছেন। এছাড়া তার বিরুদ্ধে ছাত্র-শ্রমিক-জনতা হত্যা মামলার আসামিদের পুনর্বাসন, নারী নির্যাতনসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। শিল্প রক্ষায় তাকে আইনের আওতায় আনা জরুরি।”
বিক্ষোভে হেসং কোরিয়া, মেগা ইয়ার্ন ডাইং মিলস, মাছিহাতা সোয়েটার শ্রমিক কর্মচারী ইউনিয়ন, সাচ্চন কোম্পানি বিডি শ্রমিক ইউনিয়নসহ জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির নেতাকর্মীরা অংশ নেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন