নজর বিডি

বিমান বাহিনী সতর্ক থাকলে মাইলস্টোন ট্রাজেডি দেখতে হত না: মোস্তফা জামান

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, বিমান বাহিনী সতর্ক থাকলে মাইলস্টোন ট্রাজেডি দেখতে হত না। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় তিনি এ মন্তব্য করেন।

সোমবার দুপুরে দিয়াবাড়ি চন্ডালভোগ এলাকায় নিহত শিক্ষার্থীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামান বলেন, “আমরা অনেকেই দোষারোপ করছি। কিন্তু মূলত ঘনবসতি এলাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম না থাকলে এ ধরনের দুর্ঘটনা ঘটত না। প্রশিক্ষণ চলবে, দুর্ঘটনা ঘটবেই—কিন্তু সেটি এত মর্মান্তিক হতে পারত না।”

তিনি আরও বলেন, মাইলস্টোন ট্রাজেডিতে আহত ও নিহতদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে। “যে বাবা-মা সন্তান হারিয়েছেন, তাদের যন্ত্রণা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা শুধু তাদের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিতে পারি,” যোগ করেন তিনি।

মোস্তফা জামান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের নেতারা দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের বাসায় গিয়ে সমবেদনা জানিয়েছেন। “শোকাহত মানুষের পাশে দাঁড়ালে তাদের অন্তত সাময়িক সান্ত্বনা মেলে,” বলেন তিনি।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা। এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুনসহ স্থানীয় নেতারা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বিমান বাহিনী সতর্ক থাকলে মাইলস্টোন ট্রাজেডি দেখতে হত না: মোস্তফা জামান

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৫

featured Image

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, বিমান বাহিনী সতর্ক থাকলে মাইলস্টোন ট্রাজেডি দেখতে হত না। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় তিনি এ মন্তব্য করেন।

সোমবার দুপুরে দিয়াবাড়ি চন্ডালভোগ এলাকায় নিহত শিক্ষার্থীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামান বলেন, “আমরা অনেকেই দোষারোপ করছি। কিন্তু মূলত ঘনবসতি এলাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম না থাকলে এ ধরনের দুর্ঘটনা ঘটত না। প্রশিক্ষণ চলবে, দুর্ঘটনা ঘটবেই—কিন্তু সেটি এত মর্মান্তিক হতে পারত না।”

তিনি আরও বলেন, মাইলস্টোন ট্রাজেডিতে আহত ও নিহতদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে। “যে বাবা-মা সন্তান হারিয়েছেন, তাদের যন্ত্রণা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা শুধু তাদের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিতে পারি,” যোগ করেন তিনি।

মোস্তফা জামান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের নেতারা দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের বাসায় গিয়ে সমবেদনা জানিয়েছেন। “শোকাহত মানুষের পাশে দাঁড়ালে তাদের অন্তত সাময়িক সান্ত্বনা মেলে,” বলেন তিনি।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা। এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুনসহ স্থানীয় নেতারা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত