নজর বিডি

দলীয় পদ ছাড়লেন মুকসুদপুরের আওয়ামী লীগ নেত্রী খুশি বেগম

মুকসুদপুরে আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি চেয়ে খুশি বেগমের সংবাদ সম্মেলন গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের দলীয় পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন গোবিন্দপুর ইউনিয়নের মহিলা সম্পাদিকা খুশি বেগম। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) বিকাল ৪টায় মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। খুশি বেগম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ১নং ফুলহারা গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে গোবিন্দপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সংবাদ সম্মেলনে খুশি বেগম বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড, নীতি এবং কিছু রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে তার ব্যক্তিগত বিশ্বাস ও নীতির অসামঞ্জস্য দেখা দিয়েছে। তিনি বলেন, “রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে কোনো প্রকার সম্পৃক্ততা আমার বিবেক, নীতি ও আদর্শকে আঘাত করেছে। তাই আমি আজ থেকে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে আমার পদ থেকে অব্যাহতি নিচ্ছি।” তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষার প্রতি তিনি সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকবেন। পাশাপাশি রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন খুশি বেগম। সংবাদ সম্মেলনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খুশি বেগমের এই ঘোষণাকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দলীয় পদ ছাড়লেন মুকসুদপুরের আওয়ামী লীগ নেত্রী খুশি বেগম

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৫

featured Image
মুকসুদপুরে আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি চেয়ে খুশি বেগমের সংবাদ সম্মেলন গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের দলীয় পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন গোবিন্দপুর ইউনিয়নের মহিলা সম্পাদিকা খুশি বেগম। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) বিকাল ৪টায় মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। খুশি বেগম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ১নং ফুলহারা গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে গোবিন্দপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সংবাদ সম্মেলনে খুশি বেগম বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড, নীতি এবং কিছু রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে তার ব্যক্তিগত বিশ্বাস ও নীতির অসামঞ্জস্য দেখা দিয়েছে। তিনি বলেন, “রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে কোনো প্রকার সম্পৃক্ততা আমার বিবেক, নীতি ও আদর্শকে আঘাত করেছে। তাই আমি আজ থেকে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে আমার পদ থেকে অব্যাহতি নিচ্ছি।” তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষার প্রতি তিনি সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকবেন। পাশাপাশি রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন খুশি বেগম। সংবাদ সম্মেলনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খুশি বেগমের এই ঘোষণাকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত