জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দুই দিনে মোট ৩২৮ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় নির্বাচন কমিশনের নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।
তিনি জানান, দ্বিতীয় দিনে কেন্দ্রীয় সংসদের জন্য ৪০ জন এবং হল সংসদের জন্য ১৫৫ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এ নিয়ে দুই দিনে কেন্দ্রীয় সংসদের জন্য মোট ৮৭ জন এবং হল সংসদের জন্য ২৪১ জন মনোনয়ন ফরম নিয়েছেন। ইতোমধ্যে জমা পড়েছে সর্বমোট ৪টি ফরম।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অবস্থিত জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে ৩০০ টাকা মূল্যের মনোনয়ন ফরম সংগ্রহ করেন শিক্ষার্থীরা। পাশাপাশি ২১টি আবাসিক হলে সংশ্লিষ্ট হল সংসদের মনোনয়ন ফরম বিতরণ করা হয়।
নির্বাচনী তফসিল অনুযায়ী মঙ্গলবার ছিল মনোনয়ন সংগ্রহ ও জমাদানের শেষ সময়। তবে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এই সময়সীমা বাড়িয়ে আগামী ২১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন