শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):
খুলনা সিটি কর্পোরেশন এলাকায় নবলোক ও ওয়াটারএইড বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত “ওয়াশ ফর আরবান পুওর” প্রকল্পের আওতায় এ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ১৮ আগস্ট ২০২৫ তারিখে নগরীর হোটেল সিটি ইন হোটেলে আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন ডাঃ মোঃ মুজিবুর রহমান, পরিচালক স্বাস্থ্য, খুলনা বিভাগ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন, সিভিল সার্জন, খুলনা
ডাঃ মোঃ মোহসীন আলী ফরাজী, পরিচালক, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল
ডাঃ মোঃ রফিকুল ইসলাম গাজী, তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, খুলনা
অধ্যাপক ডাঃ গোলাম মাসুদ, অধ্যক্ষ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল
ডাঃ শাহনাজ পারভীন, সহযোগী অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল
ডাঃ মোঃ আবু শাহীন, পরিচালক, খুলনা বিশেষায়িত হাসপাতাল
কর্মশালায় বিভিন্ন সেক্টরের ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট, হাসপাতাল প্রতিনিধি, ঔষধ কোম্পানির প্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, নবলোক ও ওয়াটারএইড বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে ডাঃ মোঃ মুজিবুর রহমান বলেন, “আমরা যখন তখন অ্যান্টিবায়োটিক খাব, তবে এমবিবিএস ডাক্তার এর পরামর্শ অনুযায়ী এ্যান্টিবায়োটিক কোর্স সম্পূর্ণ করতে হবে।” এরপর জনাব মামুন চৌধুরী (ওয়াটার এইড বাংলাদেশ) কর্মশালার উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। এছাড়া ডাঃ এম এম আরওঙ্গজেব আল হোসাইন ও ডাঃ শাহনাজ পারভীন এএমআর বিষয়ে বিস্তারিত উপস্থাপনা দেন।
সমাপনী বক্তব্যে পরিচালক ডাঃ মোঃ মুজিবুর রহমান কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন এবং এ ধরনের প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন