নজর বিডি

ডাকসু নির্বাচন: ছাত্রদলের প্যানেল চূড়ান্তে তারেক রহমানের সঙ্গে বৈঠক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেলে কারা প্রার্থী হবেন, তা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন সংগঠনটির নেতারা।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে স্কাইপে অনুষ্ঠিত বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে নিশ্চিত করেছে ছাত্রদলের একাধিক সূত্র।

এর আগে ছাত্রদল নেতারা নিজেরা বসে একটি খসড়া তালিকা প্রস্তুত করেছিলেন।

ভিপি পদে আবিদুল, জিএস পদে তানভীর বারী এগিয়ে

সূত্র জানায়, ছাত্রদলের প্রস্তাবিত প্যানেলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে এগিয়ে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। জুলাই অভ্যুত্থানে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।

সাধারণ সম্পাদক (জিএস) পদে এগিয়ে আছেন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামি। তবে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গুঞ্জন রয়েছে—ঢাবি ছাত্রদলের আন্তর্জাতিক সম্পাদক মেহেদি হাসান এবং বিজয় একাত্তর হলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ এ পদে প্রার্থী হতে পারেন।

আজই প্যানেল ঘোষণা হতে পারে

ছাত্রদল সূত্র বলছে, বুধবার (২০ আগস্ট) পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হতে পারে। এরই মধ্যে সংগঠনের একাধিক নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অনেকেই একসঙ্গে কেন্দ্রীয় ও হল পর্যায়ের মনোনয়নপত্র তুলেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডাকসু নির্বাচন: ছাত্রদলের প্যানেল চূড়ান্তে তারেক রহমানের সঙ্গে বৈঠক

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৫

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেলে কারা প্রার্থী হবেন, তা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন সংগঠনটির নেতারা।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে স্কাইপে অনুষ্ঠিত বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে নিশ্চিত করেছে ছাত্রদলের একাধিক সূত্র।

এর আগে ছাত্রদল নেতারা নিজেরা বসে একটি খসড়া তালিকা প্রস্তুত করেছিলেন।

ভিপি পদে আবিদুল, জিএস পদে তানভীর বারী এগিয়ে

সূত্র জানায়, ছাত্রদলের প্রস্তাবিত প্যানেলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে এগিয়ে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। জুলাই অভ্যুত্থানে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।

সাধারণ সম্পাদক (জিএস) পদে এগিয়ে আছেন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামি। তবে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গুঞ্জন রয়েছে—ঢাবি ছাত্রদলের আন্তর্জাতিক সম্পাদক মেহেদি হাসান এবং বিজয় একাত্তর হলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ এ পদে প্রার্থী হতে পারেন।

আজই প্যানেল ঘোষণা হতে পারে

ছাত্রদল সূত্র বলছে, বুধবার (২০ আগস্ট) পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হতে পারে। এরই মধ্যে সংগঠনের একাধিক নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অনেকেই একসঙ্গে কেন্দ্রীয় ও হল পর্যায়ের মনোনয়নপত্র তুলেছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত