নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

খুরশীদ জাহানের সন্তানদের জিয়া ফাউন্ডেশনের সংবর্ধনা

মনজিদ আলম শিমুল, দিনাজপুর প্রতিনিধি:
সাবেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এবং দিনাজপুরের উন্নয়নের কান্ডারি প্রয়াত বেগম খুরশীদ জাহান হকের সুযোগ্য চার সন্তানকে সংবর্ধনা দিয়েছে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন। সোমবার (১৮ আগস্ট) দুপুরে ফাউন্ডেশনের হাসপাতাল ভবনের টপ ফ্লোরে এ সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানের আয়োজন করে জিয়া হার্ট ফাউন্ডেশন ও এর অঙ্গ প্রতিষ্ঠানসমূহ—জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ, মোজাম্মেল হক ইন্সটিটিউট অব কিডনি ডিজিজেস এবং খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতাল।

দীর্ঘ দেড়যুগ সরকারি সহায়তা ছাড়াই উত্তরাঞ্চলের আট জেলার মানুষের জন্য স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে আসায় প্রয়াত মন্ত্রীর সন্তান শাহরিয়ার আখতার হক ডন, ডা. হাসনাইন আকতার হক, সানজিদ আক্তার হক ও তাসীন আখতার হক ডেল-কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

স্বাগত বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ। সংবর্ধিত চার সন্তান ছাড়াও বক্তব্য দেন কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবীর, নির্বাহী সদস্য মো. খালেকুজ্জামান বাবু, কিডনি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আবু তাহের মো. বদরুদ্দোজা, সদস্য মো. শাহিন খান, শাহ মমিনুল ইসলাম, মেহেরুল্লাহ বাদল এবং কাহারোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মামুনুর রশিদ চৌধুরী মামুন প্রমুখ।

অনুষ্ঠানের শেষে চার সন্তানকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

খুরশীদ জাহানের সন্তানদের জিয়া ফাউন্ডেশনের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৫

featured Image

মনজিদ আলম শিমুল, দিনাজপুর প্রতিনিধি:
সাবেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এবং দিনাজপুরের উন্নয়নের কান্ডারি প্রয়াত বেগম খুরশীদ জাহান হকের সুযোগ্য চার সন্তানকে সংবর্ধনা দিয়েছে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন। সোমবার (১৮ আগস্ট) দুপুরে ফাউন্ডেশনের হাসপাতাল ভবনের টপ ফ্লোরে এ সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানের আয়োজন করে জিয়া হার্ট ফাউন্ডেশন ও এর অঙ্গ প্রতিষ্ঠানসমূহ—জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ, মোজাম্মেল হক ইন্সটিটিউট অব কিডনি ডিজিজেস এবং খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতাল।

দীর্ঘ দেড়যুগ সরকারি সহায়তা ছাড়াই উত্তরাঞ্চলের আট জেলার মানুষের জন্য স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে আসায় প্রয়াত মন্ত্রীর সন্তান শাহরিয়ার আখতার হক ডন, ডা. হাসনাইন আকতার হক, সানজিদ আক্তার হক ও তাসীন আখতার হক ডেল-কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

স্বাগত বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ। সংবর্ধিত চার সন্তান ছাড়াও বক্তব্য দেন কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবীর, নির্বাহী সদস্য মো. খালেকুজ্জামান বাবু, কিডনি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আবু তাহের মো. বদরুদ্দোজা, সদস্য মো. শাহিন খান, শাহ মমিনুল ইসলাম, মেহেরুল্লাহ বাদল এবং কাহারোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মামুনুর রশিদ চৌধুরী মামুন প্রমুখ।

অনুষ্ঠানের শেষে চার সন্তানকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত