নজর বিডি

কালিয়ার সেই কৃষি অফিসারকে বদলি

কালিয়ার সেই কৃষি অফিসারকে বদলি

জান্নাতুল বিশ্বাস, নড়াইল:
ঘুষ দাবি, হেনস্তা, ডিলারশিপ বাতিলের হুমকি ও প্রকল্প বাস্তবায়নে অনিয়মসহ নানা অভিযোগ ওঠা নড়াইলের কালিয়া উপজেলা কৃষি অফিসার ইভা মল্লিককে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসে অতিরিক্ত কৃষি অফিসার হিসেবে বদলি করা হয়। আগামী ২৭ আগস্টের মধ্যে তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় ২৮ আগস্ট থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন। বুধবার দুপুরে নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, স্থানীয় সার ও বীজ ডিলারসহ কৃষকদের পক্ষ থেকে ঘুষ, অনিয়ম, কৃষক প্রশিক্ষণ সেশনের নাস্তা ও সম্মানির টাকা নিয়ে নয়–ছয়সহ নানা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ নিয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় ওঠে। দুদকেও লিখিত অভিযোগ দেওয়া হয়।

অভিযোগ তদন্তে জেলা ও খুলনা থেকে তদন্ত দল কালিয়ায় আসে। পর্যায়ক্রমে তদন্ত শেষে প্রায় দেড় মাস পর তাকে বদলি করা হলো।

অভিযুক্ত কৃষি অফিসার ইভা মল্লিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

কালিয়ার সেই কৃষি অফিসারকে বদলি

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৫

featured Image

জান্নাতুল বিশ্বাস, নড়াইল:
ঘুষ দাবি, হেনস্তা, ডিলারশিপ বাতিলের হুমকি ও প্রকল্প বাস্তবায়নে অনিয়মসহ নানা অভিযোগ ওঠা নড়াইলের কালিয়া উপজেলা কৃষি অফিসার ইভা মল্লিককে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসে অতিরিক্ত কৃষি অফিসার হিসেবে বদলি করা হয়। আগামী ২৭ আগস্টের মধ্যে তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় ২৮ আগস্ট থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন। বুধবার দুপুরে নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, স্থানীয় সার ও বীজ ডিলারসহ কৃষকদের পক্ষ থেকে ঘুষ, অনিয়ম, কৃষক প্রশিক্ষণ সেশনের নাস্তা ও সম্মানির টাকা নিয়ে নয়–ছয়সহ নানা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ নিয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় ওঠে। দুদকেও লিখিত অভিযোগ দেওয়া হয়।

অভিযোগ তদন্তে জেলা ও খুলনা থেকে তদন্ত দল কালিয়ায় আসে। পর্যায়ক্রমে তদন্ত শেষে প্রায় দেড় মাস পর তাকে বদলি করা হলো।

অভিযুক্ত কৃষি অফিসার ইভা মল্লিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত