মুকসুদপুরে পদত্যাগের প্রতিযোগিতায় নেমেছে আওয়ামীলীগ নেতারা
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৫
মুকসুদপুরে একযোগে আওয়ামী লীগের ৮ নেতার পদত্যাগ ঘোষণা:
গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে আওয়ামী লীগের ৮ জন নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) বিকেলে উপজেলার ননীক্ষীর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে পদত্যাগী নেতাদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মনজ মৌলিক। তিনি বলেন, “আমরা ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন শাখার মোট ৮ জন নেতা একযোগে পদত্যাগ করছি। ব্যক্তিগত বিবেচনা থেকে স্বেচ্ছায়, স্বজ্ঞানে আমরা আমাদের পদ থেকে সরে দাঁড়াচ্ছি।”
পদত্যাগী নেতারা হলেন—
মনজ মৌলিক, সহ-সভাপতি, ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগ,কাজী মিজানুর রহমান, সহ-সভাপতি, ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগ,মো. নুর আলম মিয়া, সভাপতি, ১নং ওয়ার্ড, ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগ,রাসেল শেখ, সহ-প্রচার সম্পাদক, ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগ,জলিল কাজী, সাধারণ সম্পাদক, ননীক্ষীর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ,স্বপন শেখ, সদস্য, ননীক্ষীর ইউনিয়ন আওয়ামীলীগ,সুবল রায়, সাংগঠনিক সম্পাদক, ৬নং ওয়ার্ড, ননীক্ষীর ইউনিয়ন আওয়ামীলীগ,মো. আক্কাচ চোকদার, শ্রম বিষয়ক সম্পাদক, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ।
লিখিত বক্তব্যে তারা আরও উল্লেখ করেন, “দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকব। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো।”
এছাড়া তারা স্পষ্ট করে জানান, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও কোনো সম্পর্ক থাকবে না।
এই পদত্যাগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ননীক্ষীর ইউনিয়নে একযোগে আট নেতার সরে দাঁড়ানোকে অনেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইঙ্গিত হিসেবে দেখছেন।
উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত
আপনার মতামত লিখুন