নজর বিডি

দিনাজপুরে উদ্বোধন হলো ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট

উৎসবমুখর পরিবেশে দিনাজপুরে শুরু হয়েছে ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। শুক্রবার বিকেলে মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবুবকর সিদ্দিক।

উদ্বোধনী খেলায় নবাবগঞ্জ ফুটবল একাডেমি টাইব্রেকারে ৪-৩ গোলে পঞ্চগড় শাপলা সংঘকে হারিয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নেয়। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় থাকার পর ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম নবী দুলাল। এসময় উপস্থিত ছিলেন চেম্বারের সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, চালকল মালিক গ্রুপের সভাপতি মুসাদ্দেক হুসেইনসহ স্থানীয় ক্রীড়া সংগঠকরা।

“খেলাধুলায় ভরপুর—জেলা মোদের দিনাজপুর” স্লোগানে আয়োজিত এ টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও পৌরসভার সাবেক কাউন্সিলর মো. রেহাতুল ইসলাম খোকা। উত্তরাঞ্চলের মোট ১৬টি দল এবারের আসরে অংশ নিচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দিনাজপুরে উদ্বোধন হলো ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৫

featured Image

উৎসবমুখর পরিবেশে দিনাজপুরে শুরু হয়েছে ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। শুক্রবার বিকেলে মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবুবকর সিদ্দিক।

উদ্বোধনী খেলায় নবাবগঞ্জ ফুটবল একাডেমি টাইব্রেকারে ৪-৩ গোলে পঞ্চগড় শাপলা সংঘকে হারিয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নেয়। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় থাকার পর ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম নবী দুলাল। এসময় উপস্থিত ছিলেন চেম্বারের সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, চালকল মালিক গ্রুপের সভাপতি মুসাদ্দেক হুসেইনসহ স্থানীয় ক্রীড়া সংগঠকরা।

“খেলাধুলায় ভরপুর—জেলা মোদের দিনাজপুর” স্লোগানে আয়োজিত এ টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও পৌরসভার সাবেক কাউন্সিলর মো. রেহাতুল ইসলাম খোকা। উত্তরাঞ্চলের মোট ১৬টি দল এবারের আসরে অংশ নিচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত