গণতন্ত্রের দাবিতে মুকসুদপুরে গণ অধিকার পরিষদের পথসভা
গণতন্ত্র, ন্যায়বিচার ও জাতীয় স্বার্থকে জনতার অধিকারের অঙ্গীকার হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে গণ অধিকার পরিষদের উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মুকসুদপুর কলেজ মোড়ে গণ অধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ (জিওপি)-এর সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান।
সভায় সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আল আমিন সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অপু মুন্সী।
এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর (উত্তর) গণ অধিকার পরিষদের দপ্তর সেল প্রধান কাজী রনি, ঢাকা মহানগর (দক্ষিণ) যুব অধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ মুনায়েম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী তোহা, কেন্দ্রীয় সংসদের সহ-সামাজিক বিষয়ক সম্পাদক সাদমান ইসলাম পলাশ।
পথসভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সভাপতি হাসিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্যা, গণ অধিকার পরিষদ মুকসুদপুর উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আলী, কোটালীপাড়া উপজেলা আহ্বায়ক বাসু দাড়িয়া এবং জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুজাহিদ শেখসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পথসভায় বক্তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ন্যায়বিচার ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন এবং সরকারের নানা অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন।

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৫

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন