খুলনার ডুমুরিয়ায় সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেনকে (৩৩) নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ১৮ মাইল বাজার সংলগ্ন নিজ বাসায় এ ঘটনা ঘটে।
শামীম তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের বাসিন্দা, আব্দুল গফ্ফার শেখের ছেলে ও সাবেক ইউপি সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শামীমকে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। সকালে পরিবারের সদস্যরা মরদেহ দেখে পুলিশে খবর দেন।
এ ঘটনায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ বলেন, “এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে আমাদের মনে হচ্ছে। আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার কারণ এখনো স্পষ্ট নয়, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন