নজর বিডি

নড়াইল জেলা কারাগারে থাকা হাজতির মৃত্যু

নড়াইল জেলা কারাগারে থাকা হাজতির মৃত্যু

হত্যা মামলার আসামি হুমায়ুন শেখ (৪২) নড়াইল জেলা কারাগারে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে অসুস্থ হয়ে তিনি কারাগার থেকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে রাত ২টা ৭ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরহুম হুমায়ুন শেখ কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত খেলাফত শেখের ছেলে। তিনি কালিয়া উপজেলার ফরিদ হত্যা মামলার আসামি ছিলেন এবং গত দুই মাস যাবত জেলা কারাগারে ছিলেন। মৃত্যুর আগে কয়েক দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। কারাগারের দায়িত্বে থাকা চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছিলেন।

নড়াইল জেলা কারাগারের জেলা কর্মকর্তা মো. আমিরুল ইসলাম জানান, “হুমায়ুন শেখ গত কয়েক দিন জ্বরে ভুগছিলেন। শুক্রবার রাতে অসুস্থতা বৃদ্ধি পেলে রাত ১টা ৪৫ মিনিটে হাসপাতালে নেওয়া হলে রাত ২টা ৭ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত হুমায়ুন শেখ ফরিদ হত্যা মামলার ৮ নম্বর এজাহারভুক্ত আসামি ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নড়াইল জেলা কারাগারে থাকা হাজতির মৃত্যু

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৫

featured Image

হত্যা মামলার আসামি হুমায়ুন শেখ (৪২) নড়াইল জেলা কারাগারে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে অসুস্থ হয়ে তিনি কারাগার থেকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে রাত ২টা ৭ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরহুম হুমায়ুন শেখ কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত খেলাফত শেখের ছেলে। তিনি কালিয়া উপজেলার ফরিদ হত্যা মামলার আসামি ছিলেন এবং গত দুই মাস যাবত জেলা কারাগারে ছিলেন। মৃত্যুর আগে কয়েক দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। কারাগারের দায়িত্বে থাকা চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছিলেন।

নড়াইল জেলা কারাগারের জেলা কর্মকর্তা মো. আমিরুল ইসলাম জানান, “হুমায়ুন শেখ গত কয়েক দিন জ্বরে ভুগছিলেন। শুক্রবার রাতে অসুস্থতা বৃদ্ধি পেলে রাত ১টা ৪৫ মিনিটে হাসপাতালে নেওয়া হলে রাত ২টা ৭ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত হুমায়ুন শেখ ফরিদ হত্যা মামলার ৮ নম্বর এজাহারভুক্ত আসামি ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত