গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
শনিবার বিকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল চত্বরে ঢাকা জেলা উত্তরের ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা অবিলম্বে জাতীয় পার্টি (জাপা) সহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান। পাশাপাশি গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
নেতাকর্মীরা অভিযোগ করেন, “নূর ভাইয়ের ওপর হামলা প্রশাসনে থাকা ফ্যাসিবাদের প্রেতাত্মাদের নির্দেশে হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের বিচার না হলে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”
এসময় বিক্ষোভ মিছিল চলাকালে মহাসড়কের দুই লেনেই প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন