নজর বিডি

আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন দাবি বিএনপি নেতা সেলিমুজ্জামানের

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মীসভা ও নবগঠিত ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার কৃষ্ণাদিয়া বাগু মৃধা উচ্চবিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।”

তিনি অভিযোগ করে বলেন, “গত তিনটি নির্বাচনে মানুষ স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। একটি দল গোপালগঞ্জকে নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে দখল করে রেখেছিলো। তবে পতিত ফ্যাসিস্ট পালিয়ে গেছে, আর কখনো এ দেশে ফিরতে পারবে না। পালানোর সময় তারা নিজেদের পরিবারকে নিরাপদে সরিয়ে নিয়েছে, অথচ হাজার হাজার সাধারণ নেতা-কর্মীকে মৃত্যুর মুখে ফেলে গেছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশারগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাজাহান খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মোতাচ্ছের কাজি।

সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মোঃ আবু সালে, ইউনিয়ন বিএনপি নেতা সালমিন মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি অলিয়ার রহমান ও হারুনার রশীদ, সাংগঠনিক সম্পাদক রাজিব মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি সোহরাব হোসেন, আউয়াল ফকির, মাহবুবুল আলম হিরু, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা মহিলা দলের সভাপতি জোহরা আলম, সিনিয়র সহসভাপতি ফারজানা মাহাবুব, পৌর মহিলা দলের প্রস্তাবিত সভাপতি নিশাত জাহানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, যুব মহিলা দল, মৎস্যজীবী দল ও শ্রমিক দলের নেতা-কর্মীরাও অংশ নেন। সার্বিক সহযোগিতা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন।

সভা শেষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু পশারগাতী ইউনিয়ন বিএনপির ৯টি ওয়ার্ডের নতুন কমিটি ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন দাবি বিএনপি নেতা সেলিমুজ্জামানের

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত