নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে দুর্বৃত্তদের হামলা, আহত মালিক ও চালক

নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন সোহাগ পরিবহনের টিকিট কাউন্টার ও পরিবহনটির মালিক আলী হাসান পলাশ তালুকদারের বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে ৬০-৭০ জনের একটি দল এ হামলা চালায়।

হামলায় আলী হাসান পলাশ তালুকদার আহত হন এবং তার গাড়ির চালক মামুনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। মামুন গুরুতর আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন। হামলায় পুরো টিকিট কাউন্টার ভাঙচুর করা হয়েছে।

আলী হাসান পলাশ তালুকদারের ভাই মাজেদুল হক নাদিম জানান, “পলাশ ভাইকে আক্রমণ ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। বাসার গেটেও হামলা চালানো হয়েছে। তবে ভেতরে ঢুকতে পারেনি তারা। চালকের শরীরেও অসংখ্য কোপ লেগেছে।” তবে হামলার কারণ সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।

প্রাথমিকভাবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রমনা মডেল থানার এসআই মো. নাহিদ বলেন, “৬০ থেকে ৭০ জন লোক হঠাৎ এসে কাউন্টারে এলোপাতাড়ি মারপিট করেছে, ভাঙচুর করেছে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে দুজন গুরুতর আহত হয়েছে। আরও কয়েকজন আহত হয়েছে।”

তিনি আরও জানান, আহতরা সিরাজুল ইসলাম মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পুলিশের ধারণা, হামলাকারীরা স্থানীয়। তাদের সঙ্গে কী নিয়ে বিরোধ হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে দুর্বৃত্তদের হামলা, আহত মালিক ও চালক

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৫

featured Image

নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন সোহাগ পরিবহনের টিকিট কাউন্টার ও পরিবহনটির মালিক আলী হাসান পলাশ তালুকদারের বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে ৬০-৭০ জনের একটি দল এ হামলা চালায়।

হামলায় আলী হাসান পলাশ তালুকদার আহত হন এবং তার গাড়ির চালক মামুনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। মামুন গুরুতর আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন। হামলায় পুরো টিকিট কাউন্টার ভাঙচুর করা হয়েছে।

আলী হাসান পলাশ তালুকদারের ভাই মাজেদুল হক নাদিম জানান, “পলাশ ভাইকে আক্রমণ ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। বাসার গেটেও হামলা চালানো হয়েছে। তবে ভেতরে ঢুকতে পারেনি তারা। চালকের শরীরেও অসংখ্য কোপ লেগেছে।” তবে হামলার কারণ সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।

প্রাথমিকভাবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রমনা মডেল থানার এসআই মো. নাহিদ বলেন, “৬০ থেকে ৭০ জন লোক হঠাৎ এসে কাউন্টারে এলোপাতাড়ি মারপিট করেছে, ভাঙচুর করেছে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে দুজন গুরুতর আহত হয়েছে। আরও কয়েকজন আহত হয়েছে।”

তিনি আরও জানান, আহতরা সিরাজুল ইসলাম মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পুলিশের ধারণা, হামলাকারীরা স্থানীয়। তাদের সঙ্গে কী নিয়ে বিরোধ হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত