ডুমুরিয়া উপজেলা পর্যায়ে টিসিভি ক্যাম্পেইন-২০২৫ সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আল আমিন। এছাড়া পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজল মল্লিক, প্রাথমিক শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান, সমাজসেবক ও বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম জমাদার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মনির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাঁসি রাণী রায়, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহসিনা ফৈরদাউসী, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, ইমাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর (১০ কর্মদিবস) এবং ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর (৮ কর্মদিবস) পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ১ ডোজ টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে।
এছাড়া কমিউনিটির আউটরিচ ও স্থায়ী টিকাদান কেন্দ্রে ৯ মাস থেকে ১৫ বছরের মধ্যে বয়সী সব শিশুকে ১ ডোজ টাইফয়েড ভ্যাকসিন প্রদান করা হবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন