নজর বিডি

দু-দিনেও শেষ হয়নি জাকসুর প্রায় ১২ হাজার ভোট গণনা

দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা দুই দিন পেরিয়ে গেলেও শেষ হয়নি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোট পড়েছে ১১ হাজার ৯ শত ৯৭টি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ম্যানুয়াল পদ্ধতিতে গণনার কাজ শুরু হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ২১টি হলের মধ্যে ১৫টির ভোট গণনা শেষ হয়েছে। অবশিষ্ট ৬টি হলে গণনার কাজ অব্যাহত রয়েছে। ফলে দুদিন পার হলেও পুরো ভোট গণনা এখনো শেষ হয়নি।

কমিশন জানায়, ধীরগতির প্রধান কারণ হলো ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা। তাছাড়া প্রতিটি হলে ভোটার উপস্থিতি বেশি থাকায় প্রক্রিয়াটি দীর্ঘায়িত হচ্ছে। মোট ৮৮ জন কর্মকর্তা-কর্মচারী এ কাজে নিয়োজিত রয়েছেন।

[caption id="attachment_14483" align="alignnone" width="371"]জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ভোট গণনা চলমান: নির্বাচন কমিশনের জরুরি বিজ্ঞপ্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ভোট গণনা চলমান[/caption]

এর আগে শুক্রবার রাতে কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণনার গতি কমে গেলেও এটি নিরবচ্ছিন্নভাবে চলছে এবং ফলাফল যথাসময়ে প্রকাশের চেষ্টা করা হবে।

প্রসঙ্গত, শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস ভোট গণনা কাজে অংশ নিতে এসে অসুস্থ হয়ে পড়েন এবং পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ভোট গণনার কাজে কিছুটা বিলম্ব হয়।

ভোট গণনা দীর্ঘায়িত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই দ্রুত ফলাফল ঘোষণার দাবি জানিয়েছেন। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সবার প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দু-দিনেও শেষ হয়নি জাকসুর প্রায় ১২ হাজার ভোট গণনা

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত