ঢাকা (উত্তর), ১২ সেপ্টেম্বর ২০২৫ (বাসস):
গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিন দায়িত্ব পালনকালে স্ট্রোকে মৃত্যুবরণ করেন চ্যানেল এসের সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী। শুক্রবার সন্ধ্যায় তার টঙ্গীর মধুমিতা রোডস্থ বাসায় গিয়ে পরিবারের খোঁজখবর নেন নবনির্বাচিত ডাকসু নেতৃবৃন্দ এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা শিবলীর দুই সন্তানকে নগদ দুই লাখ টাকা প্রদান করেন।
সভাপতি জাহিদুল ইসলাম, নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এবং গাজীপুর মহানগর শিবির সভাপতিসহ সংগঠনের অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
পরে নবনির্বাচিত ডাকসু জিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি এস এম ফরহাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন—
“শিবলী ভাই রেখে গেছেন দুটি সন্তান। বড় সন্তান আয়াত (৪) ও ছোট আজমীন (দেড় বছর)। আয়াত কথায় কথায় বললো— ‘আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন, সুন্দর জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আর আসবেন না, তাই আমি মা আর ছোট বোনের খেয়াল রাখবো।’ শিশুর মুখে এ ধরনের কথা হৃদয় ছুঁয়ে যায়।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে দুই লাখ টাকা সহায়তা দেওয়া হলেও শিবলীর পরিবারের সব প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করবে ছাত্রশিবির।
এ প্রসঙ্গে নিহত সাংবাদিকের স্ত্রী বাসসকে বলেন,
“আমার স্বামীর মৃত্যুর পর আজ পর্যন্ত রাষ্ট্রীয় বা রাজনৈতিক কোনো পক্ষ আমাদের খোঁজ নেয়নি। আজকে ছাত্রশিবির এসেছে, তারা শুধু খোঁজখবরই নেয়নি, দুই লাখ টাকাও দিয়েছে। এজন্য আমি তাদের জন্য দোয়া করি।”

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন