নজর বিডি

আশুলিয়ায় পুলিশের সামনেই যুবদল কার্যালয়ে হামলা, আহত অন্তত ২

আশুলিয়ায় মাদক ব্যবসার প্রতিবাদকে কেন্দ্র করে পুলিশের সামনেই ধামসোনা ইউনিয়ন যুবদলের কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১১টার দিকে আশুলিয়ার মৌজার মিল এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মণ্ডল জানান, একটি বিবাদমান বিষয় নিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমানের সঙ্গে বৈঠক করছিলেন তারা। এসময় স্থানীয় কিছু সন্ত্রাসী অফিসে ঢুকে ধামসোনা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোহর আলী ও তার সহযোগী শফিকসহ কয়েকজনকে মারধর করে। একপর্যায়ে মোহর আলীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে জাহাঙ্গীর ও তার সহযোগীরা আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা অভিযোগ করেন, মাদকের ব্যবসার প্রতিবাদ করায় তাদের ওপর এ হামলা চালানো হয়েছে।

ঘটনার সময় উপস্থিত উপ-পরিদর্শক মজিবুর রহমানও হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত হামলাকারীদের কাউকে আটক করা যায়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আশুলিয়ায় পুলিশের সামনেই যুবদল কার্যালয়ে হামলা, আহত অন্তত ২

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৫

featured Image

আশুলিয়ায় মাদক ব্যবসার প্রতিবাদকে কেন্দ্র করে পুলিশের সামনেই ধামসোনা ইউনিয়ন যুবদলের কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১১টার দিকে আশুলিয়ার মৌজার মিল এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মণ্ডল জানান, একটি বিবাদমান বিষয় নিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমানের সঙ্গে বৈঠক করছিলেন তারা। এসময় স্থানীয় কিছু সন্ত্রাসী অফিসে ঢুকে ধামসোনা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোহর আলী ও তার সহযোগী শফিকসহ কয়েকজনকে মারধর করে। একপর্যায়ে মোহর আলীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে জাহাঙ্গীর ও তার সহযোগীরা আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা অভিযোগ করেন, মাদকের ব্যবসার প্রতিবাদ করায় তাদের ওপর এ হামলা চালানো হয়েছে।

ঘটনার সময় উপস্থিত উপ-পরিদর্শক মজিবুর রহমানও হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত হামলাকারীদের কাউকে আটক করা যায়নি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত