খুলনার ডুমুরিয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের দ্বীতলা সম্মেলন কক্ষে এ সভা হয়।
সভায় সাম্প্রতিক অপরাধমূলক ঘটনা, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ বালু উত্তোলন, বাল্যবিবাহ প্রতিরোধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানজট নিরসন, ইভটিজিং, গুজব ও অপপ্রচার প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
তবে এলাকায় গরু চুরি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। অভিযোগ ওঠে, প্রকৃত গরু চোরকে আটক না করে উল্টো গরুর মালিক সাঈদ শেখ ও আসাবুর শেখকে পুলিশ আটক করে জেল হাজতে পাঠিয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আল আমিন। এতে বক্তব্য রাখেন উপজেলা থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, কৃষি অফিসার মোঃ ইনসাদ ইবনে আমিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহসিনা ফৈরদাউসী, মহিলা বিষয়ক কর্মকর্তা হাঁসি রাণী, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাসসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন