নজর বিডি

বিএনপিতে সংখ্যালঘু নেই, সবাই ভাই ভাই-সরাফত আলী

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রী শ্রী অনন্তদেব কেন্দ্রীয় মন্দিরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক সম্পাদক ও মুন্সীগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মীর সরাফত আলী সপু বলেছেন, “বিএনপিতে সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই ভাই ভাই।”

শুক্রবার আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন স্বপন কুমার মোদক।

মীর সরাফত আলী সপু বলেন, “হিন্দু ধর্মাবলম্বী ভাইবোনদের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করবে বিএনপি। এর আগে ৫ তারিখের পরে আমরা শ্রীনগর-সিরাজদিখানের মন্দিরগুলো পাহারা দিয়েছিলাম। এবারের পূজাও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, আমরা সবাই মিলে তাদের প্রতিহত করব।”

তিনি আশ্বাস দেন, পূজা উপলক্ষে প্রতিটি মন্দির তিনি স্বশরীরে পরিদর্শন করবেন।

সভায় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, ডা. মোশাররফ, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আলমগীর আলম, জেলা নারী ও শিশু ফোরামের সাংগঠনিক সম্পাদক ফাহাদ হাসান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, শ্রীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক সেলিম ভূইয়া, ওমর ফারুক বাবু, শ্রীনগর কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. ইসমাইল আহমেদ টিপু, কলেজ ছাত্রদলের সভাপতি মো. সাইফুল ইসলাম শিবলু, সহ-সভাপতি শুভ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক ইমনসহ আরও অনেকে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বিএনপিতে সংখ্যালঘু নেই, সবাই ভাই ভাই-সরাফত আলী

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৫

featured Image

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রী শ্রী অনন্তদেব কেন্দ্রীয় মন্দিরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক সম্পাদক ও মুন্সীগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মীর সরাফত আলী সপু বলেছেন, “বিএনপিতে সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই ভাই ভাই।”

শুক্রবার আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন স্বপন কুমার মোদক।

মীর সরাফত আলী সপু বলেন, “হিন্দু ধর্মাবলম্বী ভাইবোনদের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করবে বিএনপি। এর আগে ৫ তারিখের পরে আমরা শ্রীনগর-সিরাজদিখানের মন্দিরগুলো পাহারা দিয়েছিলাম। এবারের পূজাও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, আমরা সবাই মিলে তাদের প্রতিহত করব।”

তিনি আশ্বাস দেন, পূজা উপলক্ষে প্রতিটি মন্দির তিনি স্বশরীরে পরিদর্শন করবেন।

সভায় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, ডা. মোশাররফ, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আলমগীর আলম, জেলা নারী ও শিশু ফোরামের সাংগঠনিক সম্পাদক ফাহাদ হাসান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, শ্রীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক সেলিম ভূইয়া, ওমর ফারুক বাবু, শ্রীনগর কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. ইসমাইল আহমেদ টিপু, কলেজ ছাত্রদলের সভাপতি মো. সাইফুল ইসলাম শিবলু, সহ-সভাপতি শুভ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক ইমনসহ আরও অনেকে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত