অসহায় হতদরিদ্র মানুষের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে নিরলসভাবে কাজ করছেন, তা একার পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। তিনি বলেন, দলের প্রতিটি নেতাকর্মীরই উচিত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তারেক রহমানের দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করা।
শুক্রবার বিকেলে রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তফা জামান বলেন, “সকালে খবরের কাগজ খুললেই দেখা যায়, তারেক রহমান এমন সব মানুষের দায়িত্ব নিচ্ছেন যাদের পাশের বাড়ির লোকও চেনে না। তাদের চিকিৎসা, পড়াশোনা, ঘর তৈরি, এমনকি বিদেশ পাঠানোর ব্যবস্থাও করছেন তিনি। যা মানুষের হৃদয় ছুঁয়ে গেছে।”
তিনি আরও যোগ করেন, মহানগর উত্তর আহ্বায়ক আমিনুল হকও অসহায় কৃতি খেলোয়াড়দের খেলার সুযোগ করে দিয়ে মানবিক ভূমিকা রাখছেন। এমন ভ্রাতৃত্ববোধ, সহানুভূতি, শ্রদ্ধা ও ভালোবাসায় গড়ে ওঠা বাংলাদেশই জনগণের প্রত্যাশা ছিল।
সরকারবিরোধী সমালোচনা করে তিনি বলেন, “স্বৈরাচার আওয়ামী লীগ আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তারা বিভিন্ন জায়গায় মিছিল করার চেষ্টা করছে। আপনারা সতর্ক থাকুন, আইন নিজের হাতে নেবেন না, প্রয়োজনে তাদের আইনের হাতে তুলে দিন।”
এছাড়া তিনি গণতন্ত্র উত্তরণের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. চাঁন মিয়া বেপারী। এ সময় আরও উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলামসহ তুরাগ থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন