নজর বিডি

জুলাই অভ্যুত্থানে ষড়যন্ত্রের অভিযোগ নাকচ করলেন নাহিদ ইসলাম

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এ আন্দোলনের পেছনে কোনো দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল না, এটি ছিল সম্পূর্ণভাবে জনগণের বৈধ অভ্যুত্থান।

রোববার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন,

“এখানে ষড়যন্ত্রের কিছু নেই। জনগণের পক্ষ থেকে এর বৈধতা ছিল। জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসে জীবন দিয়ে প্রতিরোধ করেছে এবং সফলতা এনেছে।”

তিনি আরও জানান, শেখ হাসিনার সরকার জনগণের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালিয়েছে। এটি শুধু ব্যক্তির নয়, দলীয় পর্যায়ের অপরাধ। তাই আওয়ামী লীগকেও দল হিসেবে বিচারের আওতায় আনা উচিত।

মানবতাবিরোধী অপরাধের এই মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে। এর আগে মামলার অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। পাশাপাশি সাবেক আইজিপি মামুনের আবেদন অনুযায়ী তাকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করা হয়।

প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান জানান, জুলাই অভ্যুত্থানে যে নেতৃত্বে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়েছিল, সেই নেতৃত্বের অন্যতম ছিলেন নাহিদ ইসলাম। তিন দিনের সাক্ষ্য শেষে রবিবার তার জেরা শেষ হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জুলাই অভ্যুত্থানে ষড়যন্ত্রের অভিযোগ নাকচ করলেন নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৫

featured Image

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এ আন্দোলনের পেছনে কোনো দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল না, এটি ছিল সম্পূর্ণভাবে জনগণের বৈধ অভ্যুত্থান।

রোববার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন,

“এখানে ষড়যন্ত্রের কিছু নেই। জনগণের পক্ষ থেকে এর বৈধতা ছিল। জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসে জীবন দিয়ে প্রতিরোধ করেছে এবং সফলতা এনেছে।”

তিনি আরও জানান, শেখ হাসিনার সরকার জনগণের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালিয়েছে। এটি শুধু ব্যক্তির নয়, দলীয় পর্যায়ের অপরাধ। তাই আওয়ামী লীগকেও দল হিসেবে বিচারের আওতায় আনা উচিত।

মানবতাবিরোধী অপরাধের এই মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে। এর আগে মামলার অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। পাশাপাশি সাবেক আইজিপি মামুনের আবেদন অনুযায়ী তাকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করা হয়।

প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান জানান, জুলাই অভ্যুত্থানে যে নেতৃত্বে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়েছিল, সেই নেতৃত্বের অন্যতম ছিলেন নাহিদ ইসলাম। তিন দিনের সাক্ষ্য শেষে রবিবার তার জেরা শেষ হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত