নজর বিডি
প্রকাশ : রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে ঝর্ণা বেগম (৩৬) নামে এক গৃহবধূ কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছেন। রোববার সকালে উপজেলার পিঞ্জুরী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঝর্ণা বেগমের স্বামী সিদ্দিকুর রহমান তালুকদার দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে প্রবাসী। স্বামী-স্ত্রীর মধ্যে মোবাইল ফোনে প্রায়ই কথাকাটাকাটি হতো। এর জের ধরে সকালে ঝর্ণা বেগম নিজ ঘরে দরজা বন্ধ করে কেরোসিন ঢেলে আগুন দেন। ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দুই সন্তানের জননী। কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশীদ জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৫

featured Image
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে ঝর্ণা বেগম (৩৬) নামে এক গৃহবধূ কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছেন। রোববার সকালে উপজেলার পিঞ্জুরী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঝর্ণা বেগমের স্বামী সিদ্দিকুর রহমান তালুকদার দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে প্রবাসী। স্বামী-স্ত্রীর মধ্যে মোবাইল ফোনে প্রায়ই কথাকাটাকাটি হতো। এর জের ধরে সকালে ঝর্ণা বেগম নিজ ঘরে দরজা বন্ধ করে কেরোসিন ঢেলে আগুন দেন। ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দুই সন্তানের জননী। কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশীদ জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত