বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) সুসংগঠিত ও গতিশীল করতে মো. হেলাল তালুকদারকে দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একই দিন যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এবিএম রাজ্জাকের সাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
সোমবার বিকেলে নবনিযুক্ত আহ্বায়ক মো. হেলাল তালুকদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, তিনি পূর্বে দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্বে ছিলেন। স্থানীয় নেতারা বলছেন, তারেক রহমানের নির্দেশনায় মাঠপর্যায়ে দীর্ঘদিনের নিবেদিত কর্মপ্রচেষ্টা, কর্মীদের প্রতি আন্তরিকতা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে দল তাকে মূল্যায়ন করেছে।
দক্ষিণখানের তরুণ রাজনৈতিক কর্মীদের অনেকে জানান, হেলাল তালুকদার কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তার নেতৃত্বে স্থানীয় বিএনপি ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে।
দক্ষিণখান থানা বিএনপিকে নতুনভাবে সংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করে হেলাল তালুকদার দায়িত্ব প্রদান করায় ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন