নজর বিডি

শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও প্রত্যাশা পূরণে জাকসুর কার্যক্রম শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক কামরুল আহসান। এতে উপস্থিত ছিলেন জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম, এজিএস ফেরদৌস হাসান, আয়েশা সিদ্দীকা মেঘলা এবং অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা।

সভা শেষে নেতৃবৃন্দ জানান, এই প্রথম আনুষ্ঠানিক বৈঠকে শিক্ষার্থীদের নানা সংকট নিয়ে আলোচনা হয়েছে। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল:

  • বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট সমাধান

  • আবাসিক হলের ডাইনিংয়ে ভর্তুকী বরাদ্দ ও সুষম খাবারের নিশ্চয়তা

  • ক্যাম্পাসে র‍্যাগিং বন্ধ করতে এন্টি র‍্যাগিং সেল গঠন

নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষার্থীদের সমস্যা সমাধান এবং তাদের প্রত্যাশা পূরণ করাই জাকসুর মূল লক্ষ্য।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও প্রত্যাশা পূরণে জাকসুর কার্যক্রম শুরু

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৫

featured Image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক কামরুল আহসান। এতে উপস্থিত ছিলেন জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম, এজিএস ফেরদৌস হাসান, আয়েশা সিদ্দীকা মেঘলা এবং অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা।

সভা শেষে নেতৃবৃন্দ জানান, এই প্রথম আনুষ্ঠানিক বৈঠকে শিক্ষার্থীদের নানা সংকট নিয়ে আলোচনা হয়েছে। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল:

  • বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট সমাধান

  • আবাসিক হলের ডাইনিংয়ে ভর্তুকী বরাদ্দ ও সুষম খাবারের নিশ্চয়তা

  • ক্যাম্পাসে র‍্যাগিং বন্ধ করতে এন্টি র‍্যাগিং সেল গঠন

নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষার্থীদের সমস্যা সমাধান এবং তাদের প্রত্যাশা পূরণ করাই জাকসুর মূল লক্ষ্য।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত