নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ডুমুরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

খুলনার ডুমুরিয়ায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত ভবনের সম্মেলন কক্ষে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল-আমিন। সদস্য সচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইনসাদ ইবনে আমিন সভায় বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইভা মল্লিক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হামিদুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর মো. মনির হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আশরাফুল কবির, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিসিআইসি-বিএডিসি ডিলারসহ কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় সারের সরবরাহ পরিস্থিতি, ডিলারশিপ বাতিলের প্রস্তাব ও কৃষকদের স্বার্থ সংরক্ষণ বিষয়ে আলোচনা করা হয়। কালোবাজারি বা অনিয়মে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এ সময় গত সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপও নির্ধারণ করা হয়।

কমিটির সদস্যরা জানান, কৃষকদের কাছে ন্যায্য মূল্যে ও সঠিক সময়ে মানসম্পন্ন সার ও বীজ পৌঁছে দেওয়া, কৃষি উপকরণের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করাই এই কমিটির মূল লক্ষ্য।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডুমুরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৫

featured Image

খুলনার ডুমুরিয়ায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত ভবনের সম্মেলন কক্ষে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল-আমিন। সদস্য সচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইনসাদ ইবনে আমিন সভায় বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইভা মল্লিক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হামিদুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর মো. মনির হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আশরাফুল কবির, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিসিআইসি-বিএডিসি ডিলারসহ কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় সারের সরবরাহ পরিস্থিতি, ডিলারশিপ বাতিলের প্রস্তাব ও কৃষকদের স্বার্থ সংরক্ষণ বিষয়ে আলোচনা করা হয়। কালোবাজারি বা অনিয়মে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এ সময় গত সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপও নির্ধারণ করা হয়।

কমিটির সদস্যরা জানান, কৃষকদের কাছে ন্যায্য মূল্যে ও সঠিক সময়ে মানসম্পন্ন সার ও বীজ পৌঁছে দেওয়া, কৃষি উপকরণের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করাই এই কমিটির মূল লক্ষ্য।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত