আশুলিয়া শিল্পাঞ্চলে অবস্থিত নাসা গ্রুপের ১৬টি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ-গ্যাস সংকট ও বায়ারের অর্ডার না থাকায় আগামী ২৫ সেপ্টেম্বর থেকে কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরে আয়োজিত ত্রি-পক্ষীয় বৈঠকে সিদ্ধান্ত হয়— চুক্তি অনুযায়ী শ্রমিকদের আগস্ট মাসের বেতন ১৫ অক্টোবরের মধ্যে, সেপ্টেম্বর মাসের বেতন ৩০ অক্টোবরের মধ্যে এবং অন্যান্য পাওনা ৩০ নভেম্বরের মধ্যে পরিশোধ করা হবে।
https://youtu.be/ZmKrNIW2x6kএকইসঙ্গে কোনো শ্রমিককে ব্ল্যাকলিস্ট না করার আশ্বাস দিয়ে সবার জন্য প্রত্যয়নপত্র দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
এর আগে সকালে বকেয়া পরিশোধ ও কারখানা চালুর দাবিতে শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে তারা বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করলে পুলিশ জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন