নজর বিডি

ডুমুরিয়ায় জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র সমাবেশে মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামী ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় স্বাধীনতা চত্বর ময়দানে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন,

“আপনারা বিগত ৫৪ বছরে বিভিন্ন দলের শাসন দেখেছেন। কিন্তু জনগণের কাঙ্ক্ষিত কল্যাণ সাধিত হয়নি। বরং হত্যা, লুটপাট, দুর্নীতি, অন্যায়, অত্যাচার ও অবিচারের মাধ্যমে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করা হয়েছে। এখন দেশের মানুষ বলছে—সব দলের শাসন দেখা হয়েছে, শুধু বাকি আছে ইসলামী শাসন দেখা। তাই আমিরে জামায়াত ড. শফিকুর রহমান একটি জনমুখী ও কল্যাণকর রাষ্ট্র গড়ার ডাক দিয়েছেন।”

তিনি আরও বলেন, “একটি রাষ্ট্র যেখানে দুর্নীতি ও লুটপাট থাকবে না, যুবকদের বেকারত্বের অভিশাপ থাকবে না, বৈষম্য দূর হবে এবং মানুষ সত্যিকার অর্থে একটি কল্যাণরাষ্ট্র পাবে। এজন্য আসন্ন নির্বাচনে দাড়ি-পাল্লা মার্কায় ভোট দিয়ে ডুমুরিয়া-ফুলতলাসহ দেশের মানুষের সেবা করার সুযোগ তৈরি করতে হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামী’র সভাপতি মাওলানা মুখতার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, শিবির সেক্রেটারি জেনারেল মুহাম্মদ নূরুল ইসলাম সাদ্দামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা জেলা আমির মাওলানা ইমরান হুসাইন, জেলা নেতা মাহাফুজুর রহমান, আব্দুল ইউসুফ ফকির, সরদার আব্দুল ওয়াদুদ, ডা. হরিদাস মন্ডল, অধ্যক্ষ দেবপ্রসাদ মন্ডল, অধ্যক্ষ শেখ জালাল উদ্দিন, মোসলেম উদ্দিন প্রমুখ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডুমুরিয়ায় জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র সমাবেশে মিয়া গোলাম পরওয়ার

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৫

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামী ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় স্বাধীনতা চত্বর ময়দানে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন,

“আপনারা বিগত ৫৪ বছরে বিভিন্ন দলের শাসন দেখেছেন। কিন্তু জনগণের কাঙ্ক্ষিত কল্যাণ সাধিত হয়নি। বরং হত্যা, লুটপাট, দুর্নীতি, অন্যায়, অত্যাচার ও অবিচারের মাধ্যমে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করা হয়েছে। এখন দেশের মানুষ বলছে—সব দলের শাসন দেখা হয়েছে, শুধু বাকি আছে ইসলামী শাসন দেখা। তাই আমিরে জামায়াত ড. শফিকুর রহমান একটি জনমুখী ও কল্যাণকর রাষ্ট্র গড়ার ডাক দিয়েছেন।”

তিনি আরও বলেন, “একটি রাষ্ট্র যেখানে দুর্নীতি ও লুটপাট থাকবে না, যুবকদের বেকারত্বের অভিশাপ থাকবে না, বৈষম্য দূর হবে এবং মানুষ সত্যিকার অর্থে একটি কল্যাণরাষ্ট্র পাবে। এজন্য আসন্ন নির্বাচনে দাড়ি-পাল্লা মার্কায় ভোট দিয়ে ডুমুরিয়া-ফুলতলাসহ দেশের মানুষের সেবা করার সুযোগ তৈরি করতে হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামী’র সভাপতি মাওলানা মুখতার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, শিবির সেক্রেটারি জেনারেল মুহাম্মদ নূরুল ইসলাম সাদ্দামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা জেলা আমির মাওলানা ইমরান হুসাইন, জেলা নেতা মাহাফুজুর রহমান, আব্দুল ইউসুফ ফকির, সরদার আব্দুল ওয়াদুদ, ডা. হরিদাস মন্ডল, অধ্যক্ষ দেবপ্রসাদ মন্ডল, অধ্যক্ষ শেখ জালাল উদ্দিন, মোসলেম উদ্দিন প্রমুখ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত