ঢাকা মহানগর উত্তর বিএনপি'র যুগ্ম আহবায়ক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, “ঢাকা-১৮ আসনের সর্বস্তরের মানুষের ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি। এই ভালোবাসাকে সঙ্গে নিয়েই আমরা জনগণের অধিকার আদায়ের সংগ্রামকে আগামী দিনে আরও জোরদার করতে চাই।”
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকালে রাজধানীর উত্তরায় তাঁর নেতৃত্বে ব্যাপক গণসংযোগ ও বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
দলীয় সূত্রে জানা যায়, উত্তরা ৬ নম্বর সেক্টরের পাবলিক কলেজের সামনে থেকে গণসংযোগ শুরু হয়ে হাউজ বিল্ডিং, জসিম উদ্দিন মোড়, ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ার (চৌরাস্তা) প্রদক্ষিণ শেষে আবার হাউজ বিল্ডিং এলাকায় এসে শেষ হয়। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

জুমার নামাজের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে ছোট-বড় মিছিল নিয়ে কর্মীরা কর্মসূচিতে যোগ দেন। তাঁরা ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন এবং জনগণকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান। পুরো উত্তরা মডেল টাউন ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
মিছিলে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, এম কফিল উদ্দিন আহমেদ দীর্ঘদিন মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। তাঁরা বিশ্বাস করেন, নির্বাচিত হলে তিনি ঢাকা-১৮ আসনের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন।
অন্যদিকে বিএনপি নেতারা জানান, উত্তরা প্রমাণ করেছে—ঢাকা-১৮ আসনের জনগণ এম কফিল উদ্দিন আহমেদের নেতৃত্বেই ঐক্যবদ্ধ। তাঁদের মতে, এই জনসমর্থনই আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের মূল শক্তি হবে।
বিএনপি সূত্রে আরও জানা যায়, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য মোতালেব হোসেন রতন, দক্ষিণখান থানার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুদ মিয়া, পূব থানার আহ্বায়ক সদস্য শাহাদাৎ, তারেক হাসান, সাইফুল, দক্ষিণখান থানা বিএনপি নেতা সেলিম সরকার, বিমানবন্দর থানা ছাত্রদলের সহসভাপতি শফিকুল ইসলাম শফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন